মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ফের মিডলসেক্সের হয়ে খেলেছেন ম্যাককালাম

Muktijoddhar Kantho ২৩০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :

ইংল্যান্ডের ঘরোয়া আসন্ন ন্যাটওয়েস্ট টুয়েন্টি টুয়েন্টি ব্লাস্টে মিডলসেক্সের হয়ে খেলবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ক্লাবের পক্ষ থেকে আজ এ কথা জানানো হয়েছে। এ পর্যন্ত ছয়বার কাউন্টি ক্লাব মিডলসেক্সের হয়ে খেলেছেন ম্যাককালাম।
চলমান বছরের জুলাইয়ে শুরু হবে ন্যাটওয়েস্ট টুর্নামেন্ট। তাই টুর্নামেন্ট শুরুর আগেই মিডলসেক্সে যোগ দেবেন বলে ম্যাককালাম নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। দলের হয়ে ৯টি ম্যাচ খেলবেন ম্যাককালাম। এরমধ্যে দু’টি দিবা-রাত্রির ম্যাচ রয়েছে।
ম্যাককালামকে আবারো দলে নেয়ার ব্যাপারে মিডলসেক্সের ব্যবস্থাপনা পরিচালক আঙ্গুস ফ্রেজার বলেন, ‘আসন্ন টি-২০ ব্ল্যাস্টে ম্যাককালামকে দলে পেয়ে আমরা অনেক বেশি উচ্ছ্বসিত। ২০১৬ সালে দলের সাফল্যে অনেক বড় অবদান ছিলো তার। আশা করছি, আসন্ন মৌসুমে আগের চাইতে বেশি অবদান রাখবেন ম্যাককালাম।’
আর মিডলসেক্সে আবারো যোগ দিতে পেরে খুশী ম্যাককালাম নিজেও। নিজের টুইটার অ্যাকাউন্টে ম্যাককালাম বলেন, ‘আবারো মিডলসেক্সে আসতে পেরে আমি খুশী এবং আসন্ন টুর্নামেন্টে দলের সাফল্যে যেকোন ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমি।’

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০১-মার্চ-২০১৭ইং/নোমান