শোকের মাসে যারা জন্মদিন পালন করেন তাদের মতো নিলর্জ ও বেহায়া আর হতে পারে না

মুক্তিযোদ্ধার কন্ঠঃ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, আগস্টের শোকের মাসে যারা জন্মদিন পালন করেন তাদের মতো নিলর্জ ও বেহায়া আর হতে পারে না।
তিনি বলেন,
বেগম জিয়া স্কুলে, কাবিননামা, ভোটার তালিকা, পাসপোর্ট এবং সংসদ সদস্য পদে থাকার সময় ৫ বার তার জন্ম তারিখ পাল্টিয়েছেন। কোনটা তার জন্ম তারিখ তা তিনি নিজেই জানেননা। বেগম জিয়া একের পর এক জন্ম তারিখ দিয়ে বাঙ্গালী জাতিকে বিভ্রান্ত করছেন।
মন্ত্রী আজ সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সোনালী ব্যাংক এম্পলয়ীজ ইউনিয়ন (বি-২০২) আয়োজিত মিলাদ মাহফিল পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
সোনালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের সভাপতি কামালউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত, বিদ্যুত শ্রমিক লীগের (সিবিএ) সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া ও সোনালী ব্যাংক এম্পলয়ীজ ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান খসরু প্রমুখ।
মন্ত্রী শাজাহান খান বলেন, বেগম জিয়া ১৫ আগস্ট ১২টা ১ মিনিটে জন্মদিন পালন করেননি। ভেবেছিলাম তিনি ভাল হয়ে গেছেন। পরবর্তীতে দেখলাম তিনি রাতে একটি ৭০ কেজির কেক কেটেছেন। মনে হয় বেগম জিয়াকে জ্বিনে ধরেছে। তার এই জ্বিন ছাড়াতে হবে। হোমিওপ্যাথিক বা এলোপ্যাথিক দিয়ে বেগম জিয়ার উপর ভর করা জ্বিন ছাড়ানো যাবে না।
তিনি বলেন, বেগম জিয়া বলেছিলেন অবরোধ কর্মসূচী সফল না হলে তিনি ঘরে ফিরে যাবেন না। তিনিতো আমাদের আন্দোলনের তোড়ে ঘরে ফিরে গেছেন।
তিনি বলেন, বিএনপি খুনীর দল। জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম জিয়া মানুষ খুন করেছে। সেনাবানিীর সদস্য, আনসার, কৃষক, শ্রমিকদের বিএনপি খুন করেছে।
মন্ত্রী শাজাহান খান বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা হারিয়েছেন পিতা আর সমগ্র বাংলাদেশ হারিয়েছে জাতির পিতা।
তিনি বলেন, যারা সোনালী ব্যাংকে জাতির জনকের মূর্যাল ভেঙ্গেছে তাদের বিচার হতে হবে। বিষয়টি হাল্কা করে দেখার অবকাশ নেই।