মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

রাজশাহীতে বাজারে বেড়েছে মাছের দাম

Muktijoddhar Kantho ৮৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহী থেকে :

রাজশাহী নগরীর কাঁচাবাজার গুলোতে গত সপ্তাহের চেয়েও কিছুটা কম দামে বিক্রি হচ্ছে সবজি। তবে বেড়েছে মাছের দাম। বাজারে চাল, ডাল, আটা’র দাম গত সপ্তাহের ন্যায় স্থিতিশীল রয়েছে। শুক্রবার রাজশাহীর কাঁচা বাজার গুলোতে গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে।

বিক্রেতারা জানান, গত সপ্তাহে ডুমুরের দাম ছিলো ৪০ টাকা কেজি এ সপ্তাহে তা নেমে ৩০ টাকা, আবার পটল ৬০ টাকা থেকে ৪০ টাকা, বেগুন ৪০ থেকে ৩০ টাকা, করলা ৬০ টাকা থেকে নেমে ৪০ টাকা। এছাড়া ও দাম কমেছে কলা, শসা, ঝিঙ্গাসহ আরো অন্যান্য সবজির। এতে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা।

তারা বললেন, সবকিছুই এই সপ্তাহে তাদের নাগালের মধ্যে রয়েছে। তবে দাম বেড়েছে ফুলকপির। বিক্রেতারা বলছে সিজনের শেষ সময় তাই দাম বেড়েছে ফুলকপির। সবজির দাম স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে মাছের।

মাছ বিক্রেতারা জানান, চিংড়ি মাছ গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩৫০ টাকা করে কিন্তু এই সপ্তাহে তা বেড়ে ৫৫০ টাকা কেজি। এরই সাথে দাম বেড়েছে ইলিশ, কাতলা ও শিং বিভিন্ন জনপ্রিয় মাছের। মাছ কিনতে আসা ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।

অস্বাবিকভাবে গরুর মাংসের দাম বেড়ে বিক্রি হচ্ছে ৪৫০ টাকা কেজি। এরই সাথে দাম কমে-বাড়েনি মুরগির এবং খাসির মাংসেরও। ক্রেতারা বলছেন মাছবাদে সকল দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৪-মার্চ-২০১৭ইং/নোমান