মূল সংবাদে যান
২০ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

Muktijoddhar Kantho ২৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

ওমর ফারুক খান জনি, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

Displaying Hossainpur press.jpg

কুড়িঘাট স্মৃতিসৌধে সকালে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপি, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, হোসেনপুর প্রেসক্লাব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন। উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিনা সারোয়ার, ইউএনও আবদুল্লাহ আল মামুন, ওসি মো: নান্নু মোল্লা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুস সালাম। পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৬-মার্চ-২০১৭ইং/নোমান