মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদকের আগামীকালের সংবর্ধনা স্থগিত

Muktijoddhar Kantho ৪১ বার পঠিত ২ মিনিটের পাঠ

আজিজুল হাই সোহাগ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি আব্দুস ছাত্তারের সংবর্ধনা স্থগিত করেছে ময়মনসিংহ জেলা কমিটি।

পৌর আওয়ামীলীগ সভাপতি সাবেক মেয়র হাবীবুর রহমানের নেতৃত্বে ঈশ্বরগঞ্জ আওয়ামীলীগের একাংশআগামীকাল মঙ্গলবার (১১ এপ্রিল) চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করে।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল ও উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনের নেতৃত্বে অপর অংশ তাদের  উপেক্ষা করে সংবর্ধনা আয়োজনের অভিযোগ  জানিয়ে প্রতিহতের ঘোষণা দেয় এবং মিছিল – সমাবেশ করে। এনিয়ে আওমীলীগের দুই গ্রুপ আবারো মুখোমুখী অবস্থান নেয়। উভয় গ্রুপের নেতা- কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করে এবং যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। উদ্ভোত পরিস্থিতিতে জেলা আওয়ামীলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির পরামর্শে আজ সোমবার বিকেলে অনুষ্ঠান স্থগিত করে পৌর শাখার সভাপতি ও সম্পাদককে চিঠি প্রদান করে।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১০-এপ্রিল-২০১৭ইং/নোমান