মূল সংবাদে যান
০২ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জ জেলা লায়ন্স ক্লাবে ইন্টারন্যাশনালের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৯৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

শফিক কবীর, স্টাফ রিপোর্টার: 

কিশোরগঞ্জে  শ্রীশ্রী কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়

বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় কিশোরগঞ্জ শ্রীশ্রী কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, সভাপতি গণতন্ত্রী পার্টি, কিশোরগঞ্জ জেলা শাখা।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজাল, জেলা লায়ন্স ক্লাবের সমন্বয়ক সুবল সরকার প্রমুখ।

অনুষ্টান সঞ্চালনায় ছিলেন রুমা অঞ্জলী।

এসময় অনুষ্ঠানের উপস্থিত ১৩০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৪-০৫-২০১৭ইং/ অর্থ