মূল সংবাদে যান
১১ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

দেড় কোটি বছর আগে মানুষের শরীরে ছড়িয়েছিল এইডস!

মুক্তিযোদ্ধার কন্ঠ ৯৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

monkey
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ আধুনিক সমাজের অন্যতম ভয়াবহ রোগের নাম এইডস। এইচআইভি (হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম) ভাইরাসের ফলে হওয়া এই রোগ বর্তমান সময়ে সারা পৃথিবী জুড়ে প্রায় মহামারির আকার নিয়েছে।
তবে জানেন কি,

কবে প্রথম আত্মপ্রকাশ করেছিল এই রোগ? সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, আজ থেকে প্রায় ১ কোটি ৬০ লক্ষ বছর আগে আফ্রিকায় প্রাইমেটদের (মানুষের পূর্বসুরী গুহা মানব বা বানর প্রজাতি) শরীরে প্রথম দানা বাসা বেঁধেছিল এই মহামারীর ভাইরাস।
দেড় কোটি বছর আগে আদিম মানুষের শরীরে ছড়িয়েছিল এইডসের বিষ! সাম্প্রতিক সমীক্ষা রিপোর্ট বলছে, বর্তমানের এসআইভি বা সিমিয়ান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসের মতোই সমগোত্রীয় লেন্টিভাইরাস প্রায় ১ কোটি ৬০ লক্ষ বছর আগে প্রাইমেটদের শরীরে প্রথম এই রোগের বিষ ছড়ায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন কলেজের গবেষক ওয়েলকিন জনসনের নেতৃত্বাধীন একটি দল এই গবেষণার দায়িত্বে ছিলেন। পিএলওএস প্যাথোজেন নামের একটি জার্নালে তাঁদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

সূত্র : অনইন্ডিয়া