মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

৩১ দিনের রিমান্ডের মধ্যে আবার ৩ দিনের রিমান্ডে ছাত্রদল সভাপতি

মুক্তিযোদ্ধার কন্ঠ ১১ বার পঠিত

razib-ahasan
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। বিভিন্ন মামলায় রাজীব বর্তমানে ৩১ দিনের রিমান্ডে আছেন।
আজ রাজীবকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানায় দায়ের করা তিন মামলায় ৩০ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে রাজীবকে তিন মামলার প্রত্যেকটিতে এক দিন করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজীবের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহম্মেদ তালুকদার।
অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেণ আইনজীবী শাহ আলম।