মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সরকার জনগণের উপর জুলুম-নির্যাতন চালিয়ে গদি রক্ষায় ব্যস্ত : জামায়াত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬১ বার পঠিত

jamat e islam logo
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ সরকার জনগণের উপর জুলুম-নির্যাতন চালিয়ে গদি রক্ষায় ব্যস্ত রয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে ডা. শফিক বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নিম্ন আয়ের সাধারণ মানুষ দিশেহারা। অথচ এই ব্যাপারে সরকার কোন পদক্ষেপই নিচ্ছে না। সরকার জনগণের উপর জুলুম-নির্যাতন চালিয়ে গদী রক্ষায় ব্যস্ত রয়েছে। যেহেতু এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় সে কারণেই জনগণের দুঃখ, দুর্দশায় সরকারের কোন মাথা ব্যথা নেই। সরকারের দুঃশাসন ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, দেশের জনগণের দুঃখ, দুর্দশার কথা বিবেচনায় নিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।