ভারতে হিন্দুর তুলনায় মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার বেশি!

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ভারতের হিন্দুর তুলনায় মুসলিম জনসংখ্যার বৃদ্ধি এগিয়ে রয়েছে। যদিও সংখ্যার দিক থেকে মোট হিন্দুর তিন ভাগের এক ভাগের কম মুসলিম জনসংখ্যা। হিন্দুর জনসংখ্যার বৃদ্ধির হার যেখানে ১৬.৮ শতাংশ সেখানে মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার ২৪.৬ শতাংশ।
আজ মঙ্গলবার ধর্মের ভিত্তিতে এ জনগণনা প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
২০১১ সালে সর্বশেষ জনগণনা অনুযায়ী ভারতের মুসলিম সম্প্রদায়ের সংখ্যা ১৭ কোটি ২২ লাখ এবং হিন্দুর সংখ্যা ৯৬ কোটি ৬৩ লাখ। খৃষ্ঠান এবং জৈন সম্প্রদায়ের তুলনায় মুসলিম সম্প্রদায়ের ০.৮ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে। যদিও ভারতের মোট জনসংখ্যার বিচারে মুসলিমদের সংখ্যা চার ভাগের একভাগেরও কম। আর উল্লেখ্য যোগভাগে হিন্দু জনসংখ্যাও ০.৭ শতাংশ হ্রাস পেয়েছে।
আজ মঙ্গলবার সরকারিভাবে এই তথ্য প্রকাশ করা হয়। ঠিক এমন একটি সময় কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার এই ধর্মভিত্তিক জনগণনা প্রকাশ করল যখন আর কদিন পর বিহার বিধানসভা নির্বাচন। বিহারের জাতপাতের ভোটের রাজনীতির অভিযোগ দীর্ঘ দিনের। আর সেই কারণেই এই জনগণনা প্রকাশ করা হল বলে মনে করছেন বিশ্লেষকরা।
জনগনণায় দেখা যাচ্ছে, হিন্দু জনসংখ্যা ৯৬.৬৩ কোটি, মুসলিম ১৭.২২ কোটি, খ্রিষ্টান ২.৭৮ কোটি, শিখ ২.০৮ কোটি, বৌদ্ধ ০.৮৪ কোটি, জৈন ০.৪৫ কোটি এবং অন্যানা সম্প্রদায়ে ০.৭৯ কোটি।
জনগণনা বিশ্লেষণ করলে দেখা যায়, জৈন সম্প্রদায়ের বৃদ্ধির ৫.৪ শতাংশ যেখানে শিখ এবং খ্রিষ্টান সম্প্রদায়ের বৃদ্ধির যথাক্রমে ৬.১ শতাংশ এবং ৮.৪ শতাংশ। যেখানে হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যার বৃদ্ধির হার ১৬.৮ শতাংশ সেখানে মুসলিম সম্প্রদায়ের বৃদ্ধির হার ২৪.৬ শতাংশ।