মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ক্যানসারে মৃত্যু হল ৯/১১-এর ডাস্টি লেডির

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত

justy lady
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় আত্মঘাতী বিমান হামলার পরবর্তী ছবিগুলি হয়তো অনেকেই ভুলে যাননি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জোড়া টাওয়ার ধূলিসাৎ হওয়ার পূর্ব মুহূর্তে যে কজন ভাগ্যবান বেরিয়ে আসতে পেরেছিলেন, মারসি বর্ডার ছিলেন তাঁদেরই অন্যতম।

আপাদমস্তক ধুলোবালি ও বারুদে মাখামাখি হয়ে বেরিয়ে আসার যে ছবিটা গোটা বিশ্ব দেখেছিল, তাতেই তাঁর নাম হয়ে গিয়েছিল ‘ডাস্টি লেডি’। গতকাল মঙ্গলবার মৃত্যু হল তাঁর।
পাকস্থলির ক্যানসার রোগে মাত্র ৪২ বছর বয়সে মারা গেলেন সেই ডাস্টি লেডি অর্থাৎ মারসি বর্ডার। ‘ডাস্টি লেডি’র মৃত্যুর সঙ্গে সঙ্গে ৯/১১-পরবর্তী এক জল্পনা ফের নতুন করে জেগে উঠেছে। ৯/১১-এর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলায় যাঁরা কপালজোরে বেঁচে গিয়েছিলেন, তাঁদের অনেকেরই মৃত্যু হয়েছে ক্যানসারে। ঠিক যেমনটি ঘটেছে মারসি বর্ডারের ক্ষেত্রেও। সে কারণেই মনে করা হচ্ছে, তাহলে কি এঁদের মৃত্যুর সঙ্গে ৯/১১-এর কোনও যোগ রয়েছে? সেদিন যাঁরা প্রাণে বেঁচেছিলেন, তাঁদের প্রায় সকলেরই নিয়তি কি এই মারণ রোগ?