মূল সংবাদে যান
১৮ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিতে ভারত

Muktijoddhar Kantho ২৪১ বার পঠিত ১ মিনিটের পাঠ

স্পোর্টস রিপোর্ট :

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

এর আগে চ্যাম্পিয়নস ট্রফির অলিখিত কোয়ার্টার ফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমে ভালো শুরুর পরও বড় পুঁজি গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৯১ রানে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩ ওভার শেষে রোহিত শর্মার উইকেট হারায় ভারত। এর পর দলীয় ১৫২ রানে ব্যক্তিগত ৭৮ রানে আউট হন শেখর ধাওয়ান। পরে বিরাট কোহলির সঙ্গে জুটি বাধেন যুবরাজ সিং। তারা অবিচ্ছিন্ন থেকে দলকে জয়ের বন্দরে পৌঁচ্ছে দেন। বিরাট কোহলি ৭৬ রানে ও যুবরাজ সিং ২৪ রানে অপরাজিত থাকেন।

 

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১২–জুন–২০১৭ইং/নোমান