২১ আগস্টের খুনি ও সন্ত্রাসীদের আইনানুগভাবে ধ্বংস করতে হবে : তথ্যমন্ত্রী

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ বাংলাদেশের পথচলা নিরাপদ করতে হলে ২১ আগস্টের খুনি ও আগুন সন্ত্রাসীদের আইনানুগভাবে ধ্বংস করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু । আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির অনেকেই ২১ আগস্টের হামলার বিচারের কথা বলছেন। তিনি প্রশ্ন রাখেন, খালেদা জিয়া ও তারেক রহমান যদি এ হামলার সঙ্গে জড়িত থাকেন তাহলেও কি তাঁদের বিচারের দাবি অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা এবং আগুন সন্ত্রাসের দায় খালেদা জিয়া ও তারেক রহমান এড়াতে পারবেন না। এখানে সম্পৃক্ততা থাকলে ’৭১ ও ’৭৫ এর খুনিদের মতো তাদেরও রাজনীতি থেকে বিদায় নিতে হবে।