মূল সংবাদে যান
২৬ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জ এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ আজিজুর রহমান নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩২১ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোঃ আশরাফ আলী, স্টফ রিপোর্টার ।। 

কিশোরগঞ্জ এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ আজিজুর রহমান নারী ও শিশু নির্যাতন মামলায় আশুগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

গতকাল রাত আনুমানিক ১.০০ টার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে তাকে গ্রেফতার এস.আই কামরুজ্জামান।

সুবর্ণা আফরিন জ্যোতি আহমেদের কাছ থেকে জানা যায়, পারিবারিক নির্যাতনের কারণে গত ০৫/০৬/১৭ ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় তাকে আশুগঞ্জ থানা থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, পারিবারিক কলহের কারণেই উক্ত মামলাটি দায়ের করেন দুই সন্তানের মা সুবর্ণা আফরিন জ্যোতি আহমেদ। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান যে, আদালতের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৮-০৭-২০১৭ইং/ অর্থ