মূল সংবাদে যান
১৮ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

নকল সালমান খান!

Muktijoddhar Kantho ২৭৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

বিনোদন রিপোর্ট :

অনলাইনে ভেসে বেড়াচ্ছে বেশ কিছু ছবি। এর মধ্যে কোনোটি অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে, আবার কোনোটি বলিউড কোরিওগ্রাফার ও নির্মাতা রেমো ডিসুজা অথবা টিউবলাইট সিনেমার শিশু অভিনেতা মাতিন রে টাঙ্গোর সঙ্গে। সবগুলোই, অন্তত প্রথমে দেখলে যে কেউ তাকে বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান ভেবে ভুল করবেন।   কিন্তু আসলে তিনি সালমান খান নন। সালমানের মতো দেখতে তিনি তার নাম পারভেজ কাজী।

সালমান নানা ঝুঁকিপূর্ণ দৃশ্যে বডি ডাবল ব্যবহার করেন। বিষয়টি সকলেই জানেন। আর সালমানের বডি ডাবলের কাজটি যারা করে থাকেন তাদের মধ্যে অন্যতম পারভেজ কাজী। টিউবলাইট, প্রেম রতন ধন পায়ো সিনেমায় সালমানের বডি ডাবলের কাজ করেছেন। বর্তমানে টাইগার জিন্দা হ্যায় সিনেমায় বলিউডের ভাইজানের হয়ে বডি ডাবলের কাজ করছেন। শুধু সালমানের মতো দেখতে নয়, সুলতানখ্যাত এ অভিনেতার অনেক বড় ভক্ত পারভেজ কাজী।

টাইগার জিন্দা হ্যায় সিনেমার পরবর্তী শিডিউলের শুটিং খুব শিগগির শুরু হবে। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়েলটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১০–জুলাই–২০১৭ইং/নোমান