মূল সংবাদে যান
২৬ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জ-নীলগঞ্জ-তাড়াইল সড়ক পুনঃসংস্কার কাজ উদ্বোধন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৪০৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

রাজিবুল হক সিদ্দিকী, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জ-নীলগঞ্জ-তাড়াইল সড়ক পুনঃসংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। ১৫ জুলাই সোমবার ৫কোটি ৭১ লক্ষ টাকা ব্যায়ে ১০.৮০ কিলোমিটার দৈর্ঘ্যের জনগুরুত্বপূর্ণ সড়কের পুনঃসংস্কার কাজ উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম টিটু। পরে মহিনন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের আয়োজনে আলোচনা সভায় সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর -হোসেনপুর) আসনের সাংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য উন্নয়নের রুপকার জননেতা সৈয়দ আশরাফুল ইসলাম মহোদয় নতুন করে এ সড়কটি নির্মানের জন্য ৫কোটি ৭১ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। এ উন্নয়ন কর্মকান্ডের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

এসময় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম খান,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিফাত উদ্দিন বচন,মহিনন্দ ইউপি চেয়ারম্যান মনসুর আলী ছাড়াও আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৫-০৭-২০১৭ইং/ অর্থ