মূল সংবাদে যান
২৬ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সদর উপজেলায় ইসলামী ব্যাংক কর্তৃক বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৭৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

শফিক কবীর, স্টাফ রিপোর্টার ।। 

গতকাল ২ আগষ্ট ২০১৭ তারিখ বুধবার বেলা ১:০০টায় ইসলামী ব্যাংক কিশোরগঞ্জ শাখা কর্তৃক সদর উপজেলা কমপ্লেক্সে ইউনিয়ন পর্যায়ে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৩৮ জন  দুর্গতদের মাঝে সর্বমোট ৭৬ কেজি সয়াবিন তেল, ৭৬ কেজি আলু, ৭৬ কেজি পিঁয়াজ, ৩৮ কেজি গুড়, ৭৬ কেজি চিড়া, ৭৬ প্যাকেট বিস্কুট, ৩৮ কেজি ডাল, ৩৮ কেজি লবন, ১৯০ কেজি চাউল ও নগদ ১৯০০০ টাকা বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে উক্ত ত্রাণ সামগ্রী বিতরন করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব জনাব তরফদার মোঃ আক্তার জামীল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ্ আল মাসউদ। এসময় আরো উপস্থিত ছিলেন যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ উদ্দীন রাজন।

ত্রাণ সামগ্রী বিতরন কালে প্রধান অতিথি ইসলামী ব্যাংককে ধন্যবাদ জানিয়ে বলেন, যেকোনো দুর্যোগে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠান, সামর্থ্যবান ও সচ্ছল ব্যাক্তিগণ এগিয়ে আসলে যে কোন প্রকার দুর্যোগ সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৩-০৮-২০১৭ইং/ অর্থ