মূল সংবাদে যান
০৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ফেসবুকে ভাবি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করায় আনন্দ মিছিল!

Muktijoddhar Kantho ৩১৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

বিনোদন রিপোর্ট :

রোজার ঈদের রেশ কাটিয়ে এবার কোরবানি ঈদের প্রস্তুতি শুরু হয়েছে নাট্যাঙ্গনে। এরই মধ্যে নির্মাতা ও অভিনয়শিল্পীরা নতুন নাটকের শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। সে ধারাবাহিকতায় কিছুদিন আগে শেষ হয়েছে রমজান ভাই পাবলিক ফিগার শিরোনামের একটি নাটকের শুটিং।

যেখানে দেখা যাবে, জাহিদ হাসান ভালোবাসেন তানিয়া বৃষ্টিকে। কিন্তু বৃষ্টি প্রথমে পাত্তা দেন না। একটা সময় জাহিদ হাসান বিভিন্ন ছলে বলে কৌশলে তানিয়া বৃষ্টিকে বশে আনেন। এরপর অনেক ঘটনার পর জাহিদ হাসানকে ফেসবুকে যুক্ত করেন বৃষ্টি। সেই খুশিতে মহল্লার ছেলেদের নিয়ে আনন্দ মিছিল বের করে করেন জাহিদ হাসান।

যে মিছিলের প্রতিপাদ্য হচ্ছে, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করায় আনন্দ মিছিল।

নাটকটি প্রসঙ্গে পরিচালক শেখ সেলিম বলেন, কোরবানির ঈদের জন্য নাটকটি নির্মাণ করেছি। জাহিদ ভাই দুর্দান্ত অভিনয় করেছেন। আশা করছি দর্শকরা বিনোদিত হবেন।

মজার গল্পে এই নাটকটি লিখেছেন আপেল মাহমুদ ও পরিচালনা করেছেন শেখ সেলিম। আরও অভিনয় করেছেন কাদেরী, আবদুল্লাহ রানা, আনন্দ খালেদ, মোশারফ হোসেন প্রমুখ। নাটকটি ঢাকার বিভিন্ন লোকেশন চিত্রায়িত হয়েছে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৩-আগস্ট–২০১৭ইং/নোমান