মূল সংবাদে যান
১৪ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

কুলিয়ারচরে ডুমরাকান্দা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আলী আকবর খান সভাপতি ও রতন সাধারন সম্পাদক নির্বাচিত

Muktijoddhar Kantho ২৭১ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমান প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ঐতিহ্যবাহী ডুমারাকান্দা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন -২০১৭ ইং অনুষ্টিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ ৫ আগষ্ট শনিবার ডুমরাকান্দা বাজারে অনুষ্টিত নির্বাচনে সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বাজারের ব্যবসায়ী ৫৩২ জন ভোটারের মধ্যে ৫১২ জন ভোটার শান্তিপূর্ণ ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ।

নির্বাচনে সাবেক পরিচালনা কমিটির সফল সভাপতি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল,জেলা -৩১৫,বি- ১,বাংলাদেশ এর অর্ন্তগত ভৈরব সেন্ট্রাল গার্ডেন ক্লাবের মেম্বারশীপ চেয়ারপার্সন বীর মুক্তিযোদ্ধা লায়ন মোঃ আলী আকবর খান ছাতা প্রতীকে ২৩৮ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়। তার প্রতিদন্ধি প্রার্থী মস্তফা কামাল ফরুক সাইকেল প্রতীকে পেয়েছেন ২২১ ভোট। সিনিয়র সহ সভাপতি পদে মোঃ সবুজ মিয়া হরিণ প্রতীকে ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার প্রতিদন্ধি প্রার্থী মোঃ সারোয়ার আলম লায়েছ মোমবাতী প্রতীকে পেয়েছেন ২৫২ ভোট । সাধারন সম্পাদক পদে মোঃ রতন মিয়া মাছ প্রতীকে ৩০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়।

তার প্রতিদন্ধি প্রার্থী কাজী আমান উল্লাহ দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২০০ ভোট। ১১ সদস্য কমিটির নির্বাচনে সহ সভাপতি পদে মোঃ নূরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক পদে মোঃ কাজল মিয়া ,সংগঠনিক সম্পাদক পদে মোঃ সহিদ মিয়া,দপ্তর সম্পাদক পদে মোঃ মাসুম মিয়া,কোষাদক্ষ্য পদে মোঃ মিলন মিয়া , পরিচালক পদে মোঃ মানিক মিয়া, মোঃ জুনায়েদ জনি ও মোঃ নিয়াশা বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সালূয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউসূফ মিয়া।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৫-আগস্ট২০১৭ইং/নোমান