মূল সংবাদে যান
০৫ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে পার্কের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৩৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

রাজিবুল হক সিদ্দিকী, ভ্রাম্যমান প্রতিনিধি ।।

কিশোরগঞ্জ সদরে মা-বাবার সাথে পার্কে ঘুড়তে এসে পার্কের পুকুরে ডুবে মারা গেছে তিন বছর বয়সি এক শিশু।

এ ঘটনা ঘটে আজ মঙ্গরবার সকার ১০টার দিকে মাল্লাপাড়া এলাকায় নেহল গ্রীন পার্কে । নিহত শিশু হলো পার্থব সরকার। কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকার প্রদীব সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে পার্থব তার বাবা মার সাথে পার্কে ঘুড়তে আসে। এক পর্যায়ে পার্থব তার বাবা-মার কাছে থেকে অন্য দিকে চলে গিয়ে পুকুরে পড়ে যায়। এ বিষয়টি তার বাবা দেখতে পেয়ে চিতকার-চেচামেচি শুরু করে।

তা শুনে পার্কের লোকজন শিশুটিকে পুকুর থেকে তুলে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষনা করে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৮-০৮-২০১৭ইং/ অর্থ