মূল সংবাদে যান
২৭ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর অফিস ভাংচুর : পুলিশ মোতায়েন

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৯১ বার পঠিত ১ মিনিটের পাঠ

রাজিবুল হক সিদ্দিকী, ভ্রাম্যমান প্রতিনিধি ।।

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর অফিস ভাংচুর করেছে ছাত্রলীগ।

জানা গেছে, সন্ধায় জেলা শহরের নগুয়া এলাকায় অবস্থিত জামায়াতে ইসলামীর কার্যালয়টি জেলা ছাত্রলীগ সভাপতির নির্দেশে তার কর্মীরা ভাংচুর করে ব্যাপক তছনছ করে দিয়েছে বলে জানিয়েছেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ রমজান আলী।

সেখানে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা গেছে।

কিশোরগঞ্জ মডেল থানার (ওসি) খন্দকার শওকত জাহান মুক্তিযোদ্ধার কন্ঠকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। পরিস্থিতি এখন সাভাবিক রয়েছে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৯-০৮-২০১৭ইং/ অর্থ