মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

লাইভ অনুষ্ঠানে সাংবাদিকের মুখে কষে ঘুষি

Muktijoddhar Kantho ৩৭৯ বার পঠিত

রকমারি রিপোর্ট :

রাশিয়ার মস্কো পার্ক থেকে সরাসরি অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন সাংবাদিক নিকিতা রাজভোগায়েভ। অনেকটা হঠাৎ করে তার সামনে হাজির হন এক ব্যক্তি।

নিকিতার পাশে দাঁড়িয়ে প্রথম কিছুক্ষণ ওই ব্যক্তি তার নকল করেন। নিকিতা তাকে সরে যেতে বলেন তবে বিষয়টিকে মোটেও পাত্তা দেন না তিনি।

এরপর আচমকাই তিনি সপাটে ঘুষি চালিয়ে দেন সাংবাদিকের মুখে। নিকিতা নিজেকে সামলে নেয়ারও চেষ্টা করেন।

পুলিশের ভাষ্য, ওই ব্যক্তি মদ্যপ ছিলেন। ঘটনার পর তাকে গ্রেফতারও করা হয়।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১১-আগস্ট২০১৭ইং/নোমান