মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শনিবার সারাদেশে ২০ দলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত

BNP logo (20 dol)
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী শনিবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বুধবার জোটের পক্ষে এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই কর্মসূচি ঘোষণা করেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিদ্যুতের দাম ২.৯৩ শতাংশ আর গ্যাসের দাম ২৬ দশমিক ২৯ শতাংশ বাড়ায় সরকার। গ্যাস ব্যবহারে চুলা হিসেবে ২০০ টাকা বাড়ানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বন্যার্ত লাখো মানুষ বিপন্ন এবং পেঁয়াজ ও মরিচসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে নির্দিষ্ট নিম্ন ও মধ্যম আয়ের মানুষ দিশেহারা, ঠিক তখনই সরকার অযৌক্তিক ও বেআইনিভাবে গ্যাস, বিদ্যুৎ ও সিএনজির দাম বাড়িয়েছে।
নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। এজন্য জনগণের স্বার্থরক্ষার কোনো দায় তাদের নেই। আর এ কারণেই গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।
তিনি কুইক রেন্টালের নামে লুট করা হাজার হাজার কোটি টাকার দায় জনগণের ওপর চাপিয়ে দেয়ার সরকারি এই অযৌক্তিক, অন্যায় ও গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানান। একই সঙ্গে অবিলম্বে বর্ধিত এই মূল্য প্রত্যাহারের দাবি জানান।
দেশবাসীকে সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, তা না হলে আগামী ডিসেম্বর আবার গ্যাসের মূল্যবৃদ্ধি করবে সরকার।