মূল সংবাদে যান
২৬ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে জাতীয় শোক দিবসের র‌্যালিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নওমি এখন মৃত্যুশয্যায়

Muktijoddhar Kantho ২৭২ বার পঠিত ১ মিনিটের পাঠ

নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের র‌্যালিতে জেলা ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় নওমি (২০) এখন মৃত্যুশয্যায় শায়িত রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কাযার্লয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানা যায়। তবে কারো নাম জানা যায়নি। এর মধ্যে নওমি (২০) ও আবির (২১) নামে দুইজন কর্মী গুরুত্বর আহত হয়েছে। নউমির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কিশোরগঞ্জ সদর হাসপাতাল থেকে কর্তব্যরত চিকৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে নওমি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পরিবারের লোকজন। এদিকে শোকের মাসেও কিশোরগঞ্জ পলিটেকনিকে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এতে শাহজাদা নামে একস ছাত্র গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৮-আগস্ট২০১৭ইং/নোমান