মূল সংবাদে যান
১২ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে সনি- র‍্যাংসের শো-রুম উদ্বোধন

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৫৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

ওমর ফারুক খান জনি, নিজস্ব প্রতিবেদক ।।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা ভূমি অফিসের সামনে বিশ্ব বিখ্যাত সনি- র‌্যাংগ্সের শো- রুম উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে প্রধান অতিথি হিসেবে শো- রুম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনি- র‌্যাংগ্সের ডেপুটি ম্যানেজার (সেলস) মোঃ সেলিম রেজা, ঢাকা বিভাগীয় এরিয়া ইনচার্জ মোঃ মহসিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি ও সনি- র‌্যাংগ্সের এক্সক্লুসিভ ডিলার প্রদীপ কুমার সরকার, সাবেক ভিপি রাইসুল হাসান কেনেডি, বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম খায়রুল, হোসেনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন মানিক, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন, গৌতম সাহা, রতন বনিক, সাংবাদিক মোঃ খায়রুল ইসলাম, ওমর ফারুক খান জনি প্রমুখ।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২০-০৮-২০১৭ইং/ অর্থ