নির্ধারিত সময়ে শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে: নাসিম

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আগামী নির্বাচন হবে ২০১৯ সালে। নির্ধারিত সময়ে শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে। তার আগে নির্বাচনের কোনো সুযোগ নেই, কোনো সম্ভাবনাও নেই।
আজ বৃহস্পতিবার দুপুরে বাগমরায় অনুষ্ঠিত রাজশাহী জেলা আওয়ামী মহিলা লীগের কাউন্সিলে প্রধান অতিথির বক্তেব্য তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের লালন পালন করেছেন জিয়াউর রহমান ও খালেদা জিয়া। শেখ হাসিনা ক্ষমতায় এসে খুনীদের বিচার করেছেন।’
বাগমারা উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেটে অনুষ্ঠিত আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নাসিম আরো বলেন, দগত ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে মার্শাল ল’ জারি হতো। নির্বাচন হয়েছে বলে আজ দেশের উন্নয়ন হচ্ছে। মানুষ এখন শান্তিতে আছেন। গণতন্ত্রের বিকল্প গণতন্ত্র, তেমনি শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা।
তিনি বলেন, ‘এক সময় বাগমারা ছিল বাংলাভাইয়ের ভূমি। বাংলাভাইয়ের দৌরাত্বে এখানকার নারীরা ঘর থেকে বেরুতে ভয় পেতেন। এখন আর বাংলাভাই নেই। কারণ খালেদা জিয়ার জঙ্গিবাদী সরকার এখন ক্ষমতায় নেই।’
রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীনের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেসা মোশারফ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, স্থানীয় এমপি এনামুল হক, সংরক্ষিত আসনের এমপি আখতার জাহান প্রমুখ।
এর আগে মোহাম্মদ নাসিম বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক এএফএম রফিকুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. নওশাদ আলী, স্বাচিপের রাজশাহী জেলা সভাপতি ডা: খলিলুর রহমান, ডা: মহিবুল হাসান ও বিএমএ চিকিৎসক নেতৃবৃন্দ।
এসময় নাসিম রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। হাসপাতালের পরিচালক হাসপাতালের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রীর কাছে।