মূল সংবাদে যান
২৬ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মনিপুরঘাটে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৪২ বার পঠিত ১ মিনিটের পাঠ

রাজিবুল হক সিদ্দিকী, ভ্রাম্যমান প্রতিনিধি ।। অদ্য ৩০ আগষ্ট ২০১৭ ইং তারিখ র‌্যাব-১৪, ময়মনসিংহ, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ সদর থানাধীন মনিপুর ঘাট হতে মোঃ রুবেল (২০)কে ইয়াবাসহ গ্রেপ্তার করে।

তার দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ডান পকেট হতে একটি নীল রংয়ের এয়ারটাইট পলিব্যাগের ভিতরে সাদা পলিথিনে মোড়ানো ৭০ পিছ ইয়াবা ট্যাবলেট, ১ টি SYMPHONY মোবাইল সেট, ১ টি গ্রামীণ ও ১ টি রবি সীম কার্ড সহ তাকে আটক করা হয়।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/৩০-০৮-২০১৭ইং/ অর্থ