মূল সংবাদে যান
২০ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

পাকুন্দিয়ায় বাসের চাপায় প্রাণ গেল মহিলার

Muktijoddhar Kantho ২৪৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

নূরুল জান্নাত মান্না, স্টাফ রিপোর্টার ।।  কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মির্জাপুর-মঠখোলা সড়কের বাহাদিয়া নামক স্হানে আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বাসের ধাক্কায় উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বারাবর গ্রামের হাদিউল ইসলামের স্ত্রী বেদানা খাতুন (৩৫) নামের এক মহিলা নিহত হয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বেদানা খাতুন বারাবর গ্রামের বাড়ি থেকে অটোরিকশা করে বাহাদিয়া মেয়ে সীমার বাড়িতে যাচ্ছিলেন। সকাল ১১ টার দিকে বাহাদিয়া গ্রামের রাস্তায় অটোরিকশা থেকে নামা মাত্রই গাজিপুর গামী সাথী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো জ- ১১-০০০৩) বেদানা খাতুনকে চাপা দিয়ে দ্রুত ঘটনা স্হল ত্যাগ করে। এতে বেদানা খাতুন ঘটনাস্হলেই মারা যান।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/৩১-আগস্ট–২০১৭ইং/নোমান