মূল সংবাদে যান
০২ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

মহিনন্দ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিবাহিত ও অবিবাহিতদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৭১ বার পঠিত ২ মিনিটের পাঠ

নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জ জেলা সদরের মহিনন্দ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিবাহিত ও অবিবাহিতদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মহিনন্দ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমিনুল হক সাদী।

এতে প্রধান অতিথি ছিলেন মহিনন্দ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো.শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন প্রভাষক আবুল হাশেম, মো.জামাল উদ্দিন,এএস আই শাহ আলম,সমাজ কর্মী আবুল বাশার।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের দপ্তর সম্পাদক হুমায়ুন,তথ্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সোহেল রানা,কোষাধ্যক্ষ শাহজাহান প্রমুখ।

খেলায় বিবাহিত দল ৭-৩ গোলে অবিবাহিত দলকে পরাজিত করে। বিবাহিত দলের অধিনায়ক ছিলেন হাসান ও অবিবাহিত দলের অধিনায়ক নাদিম।

পরে আমন্ত্রিত অতিথিরা খেলায় অংশ গ্রহনকারীদেরকে পুরস্কার প্রদান করেন। এ সময় ইউনিয়নের গন্যমান্য লোকজন সহ উৎসুখ জনতা উপস্থিত ছিলেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-০৯-২০১৭ইং/ অর্থ