মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলাকারীরা কাপুরুষ: আশরাফ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৭ বার পঠিত

ashraf 2
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলাকারীরা কাপুরুষ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার বিকালে রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমীর মিছিল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের মাটিতে এসব কাপুরুষের জায়গা হবে না উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে ধর্মীয় বিভাজন সৃষ্টি করবেন, এটা হতে দেয়া যাবে না। শেখ হাসিনা এসকল কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবেলা করবেন।
তিনি বলেন, আজকে এখানে এসে কিছু বিষয়ে আমি ব্যথিত হয়েছি। এখনও বাংলাদেশের কোনো কোনো স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আক্রমণ করা হয়েছে, তাদের ব্যবসা-বাণিজ্য দখল করা হয়েছে। এটা কিন্তু কোনো স্বাধীন দেশে চলতে দেয়া যায় না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন যারা এসব কর্মকাণ্ডে লিপ্ত তাদের কোনো ছাড় দেয়া হবে না। এই বাংলাদেশ হিন্দু, মুসলামান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকলের।
মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি জে এল ভৌমিকের সভাপতিত্বে এ সময় অন্যদর মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, জাতীয় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম, জাতীয় পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল দেবনাথ, জাতীয় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য নিম চন্দ্র ভৌমিক প্রমুখ।
এদিকে শনিবার সারাদেশে মহাসমারোহে ভগবান শ্রীকষেণর শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গীতাযজ্ঞের মাধ্যমে দুদিনব্যাপী কর্মসূচি শুরু হয়। বিতাল তিনটায় পলামী থেকে জন্মাষ্টমী মিছিল শুরু হয়ে বাহাদুরশাহ পার্কে গিয়ে শেষ হয়।
এছাড়া আগামী ১১ সেপ্টেম্বর এ উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এবং বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ এতে উপস্থিত থাকবেন।