মূল সংবাদে যান
২৬ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জ জেলা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ৪৪ তম বার্ষিক সাধারণ সভা

Muktijoddhar Kantho ২৪৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ জেলা বহুমুখী সমবায় সমিতি লি:এর ৪৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সমবায় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি আলহাজ্ব মো.হুমায়ুন কবীর। জেলা বহুমুখী সমবায় সমিতি লি:এর সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো.জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার কাজী আবুল এহসান,রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা.আ.ন.ম নৌশাদ খান,বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি কাজী আফতাব প্রমুখ। সভায় সমিতির সদস্যগণসহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১২-সেপ্টেম্বর২০১৭ইং/নোমান