মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পাখির আক্রমণের মুখে সাইকেলচালক (ভিডিওসহ)

Muktijoddhar Kantho ৪১২ বার পঠিত

রকমারি রিপোর্ট : সম্প্রতি এক ব্যক্তি সাইকেল চালানোর সময় অদ্ভুত এক ঘটনার মুখোমুখি হন। সাইকেল চালানোর সময়েই তিনি হঠাৎ টের পান তার সঙ্গে যোগ দিয়েছে অন্য একজন। আর তার সে সঙ্গী কোনো মানুষ নয়, পাখি।

এক পর্যায়ে পাখিটি তাকে রীতিমতো আক্রমণ করে বসে। পাখিটির আক্রমণ যেন থামছিলই না।

পাখিটির বেশ কয়েকবার আক্রমণের সময় অবশ্য সে ব্যক্তি মোটেও ভয় পাননি। তিনি বরং সে ঘটনায় বেশ মজা পেয়েছেন। এ ঘটনাকে তিনি ক্যামেরাবন্দিও করেছেন।

এ ম্যাগপাই পাখিটি কেন তাকে আক্রমণ করছিল, সে সম্পর্কে অবশ্য বিস্তারিত জানা যায়নি। ভিডিও আপলোডকারী লিখেছেন, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের সানবারি এলাকার ঘটনা এটি। তবে বাস্তবে বামপাশ দিয়ে গাড়ি চালানোর ধরন ও বাড়িঘরের বিন্যাস দেখে এটি অস্ট্রেলিয়ার ঘটনা বলেই মনে হয়।

পাখির এ আক্রমণের ভিডিওটি অনলাইনে ভাইরাল হয়েছে। অনেকেই পাখির আক্রমণের দৃশ্য দেখে মজা পেয়েছেন বলে জানিয়েছেন।

ভিডিওটি:

সূত্র : এমিরেটস ২৪৭

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১২-সেপ্টেম্বর২০১৭ইং/নোমান