মূল সংবাদে যান
২১ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

ভোরের আলো সাহিত্য আসরের ৪৪৬ তম সভা অনুষ্ঠিত

Muktijoddhar Kantho ২৪৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ৪৪৬ তম সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে জেলা শহরের কালীবাড়িস্থ থানা মার্কেট মডার্ন ডেন্টালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আসরের সভাপতি মো.আজিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন গুরুদয়াল সরকারী কলেজের সাবেক অধ্যাপক মো.মোজাফ্ধসঢ়;ফর হোসেন খান। ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবীব রেজা আসরের লক্ষ্য উদ্দেশ্য ও কার্যাবলী এবং রোহিঙ্গাদের নিয়ে আলোচনা করেন। আলোচনায় অংশ নেন,সহসভাপতি মো.মোতাহের হোসেন, উপদেষ্টা শফিউল আলম, প্রভাষক মোবারক হোসেন খান,নারী বিষয়ক সম্পাদিকা ফারহানা আহমেদ খানম। আসরে গান পরিবেশন করেন শিল্পী নিরব রিপন ও বিউটি আক্তার । কবিতা পাঠ করেন মোঃ মাহফুজুর রহমান। ভোরের আলো সাহিত্য আসরের পরিচালক আমিনুল হক সাদীর পরিচালনায় ও তাঁর রচিত “প্রিয়মুখ: নামক একটি গল্প পাঠ করেন ।

সভা শেষে সভাপতি রোহিঙ্গাদের উপর নির্যাতনের নিন্দা জানান ও আসরের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়ার বিআরডিবির সদস্য সচিব নির্বাচনে সফলতা কামনা করেন।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৩সেপ্টেম্বর২০১৭ইং/নোমান