মূল সংবাদে যান
২৭ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে সাবেক চেয়ারম্যান আঃ বারিক খানের পুত্রবধুকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৫৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জ সদর উপজেলা সাবেক চেয়ারম্যান আঃ বারিক খানের পুত্রবধু পারুল আক্তার (৩২) কে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ স্বামী সহ ৪ জন আটক করেছে।

জানা গেছে, রোববার দিবাগত রাত ৩টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া ডাউকিয়া এলাকায় এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে নিহতের স্বামী শফিক ও বড় ভাইয়ের দু ছেলে এবং দেবর ফরিদসহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার শওকত জাহান মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। তবে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে চারজনকে পুলিশী জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৫-০৯-২০১৭ইং/ অর্থ