মূল সংবাদে যান
০৮ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

মিয়ানমার সরকার অসুর : অর্থমন্ত্রী

Muktijoddhar Kantho ১৮৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

ডেস্ক রিপোর্ট : মিয়ানমার সরকারকে অসুর সরকার বলে আখ্যায়িত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোহিঙ্গা নিয়ে কোন সংকট নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, মিয়ানমারের দুর্বৃত্ত সরকার তাদের লোকজনকে পিটিয়ে আমাদের দেশে পাঠিয়ে দিয়েছে।

তারা অনেক লোককে হত্যাও করেছে। দুর্গা পূজায় যেভাবে অসুর বদ হয় সেভাবে এসময়ের অসুররাও বদ হবে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার বেলা দেড়টায় সিলেট নগরীর মালনীছড়া চা বাগান পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এর আগে অর্থমন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শন ও চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেন। এসময় তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদকেও অসুর বলে উল্লেখ করেন। এসব অসুর দমনে কাজ চলছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তার সাথে ছিলেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, আওয়ামী লীগ নেতা সুজাত আলী রফিক, বিজিত চৌধুরী, আরমান আহমদ শিপলু।