কিশোরীকে আটকে রেখে একদিনে ১১ জনের গণধর্ষণ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ধর্ষণের শহর হিসেবে পরিচিত ভারতের দিল্লির এক কিশোরী এবার আরেক বর্বরতম ঘটনার শিকার হলো। গোটা একটা দিন হোটেল কক্ষে আটকে রেখে তাকে ধর্ষণ করেছে ১১ দুর্বৃত্ত।
এনডিটিভি জানিয়েছে, বর্বরোচিত এ গণধর্ষণের ঘটনা ঘটেছে রাজস্থানের জয়পুরে। এ ঘটনায় অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
১৭ বছর বয়সী ওই কিশোরী পুলিশকে জানায়, কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে দিল্লি থেকে জয়পুরে নিয়ে যায় তারই পরিচিত এক দম্পতি।
এরপর ৩০ আগস্ট জয়পুরের সিন্ধি ক্যাম্প এলাকার ইন্দ্রপ্রস্থ হোটেলে ওই কিশোরীকে দিনভর একটি কামরায় আটকে রেখে ১১ জন মিলে গণধর্ষণ করে।
অবশ্য পুলিশের বরাত দিয়ে এবিপি আনন্দ জানিয়েছে, মোট ২৭ জন মিলে ওই কিশোরীকে গণধর্ষণ করেছে।
সেখান থেকে কোনোমতে পালিয়ে দিল্লি ফেরেন ওই কিশোরী। এরপর সে থানায় অভিযোগ করলে জয়পুর গিয়ে দিল্লি পুলিশের একটি দল ছয়জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে ওই দম্পতিও রয়েছে। এছাড়া ওই হোটেলের ম্যানেজারসহ আরও চারজনকে পুলিশ গ্রেফতার করে দিল্লি নিয়ে আসে।