মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

অল্পের জন্য রক্ষা পেয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান : দিল্লিতে জরুরি অবতরণ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত

indian aroplane
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান এ আই চারশো পাঁচ। খাজুরাহে থেকে বারাণসী হয়ে দিল্লি আসছিল বিমানটি। এয়ারবাসে তিনশো কুড়িতে ছিলেন ১৫৩ জন যাত্রী।

দিল্লি বিমানবন্দরে অবতরণের আগে বিমানে হাইড্রোলিক সমস্যা দেখা দেয়। এ সময় বিমানে আগুন লেগে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানটিকে জরুরি অবতরণ করান পাইলট। খবর জিনিউজের।

এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গেছে, ইন্দিরা গান্ধী বিমান বন্দরে নামার পর বিমানের নীচ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এরপরেই জরুরি ভিত্তিতে বিমান খালি করার নির্দেশ দেন পাইলট। বিমানের সব যাত্রীকেই নামানো হয়েছে। তবে সামান্য আহত হয়েছেন চার-পাঁচজন যাত্রী।