মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মায়ানমার নির্বাচনে প্রচারণা শুরু

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত

suchi
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ মায়ানমারে ঐতিহাসিক নির্বাচনে মঙ্গলবার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। এদিকে দেশটির বিরোধী দলীয় নেত্রী অং সান সুকি নভেম্বরের নির্বাচন যেন আক্ষরিক অর্থেই সরকার ও রাজনীতিতে পরিবর্তন আনতে পারে তা নিশ্চিতে সহযোগিতা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

আগামী ৮ নভেম্বরে অনুষ্ঠেয় এ নির্বাচনে প্রায় তিন কোটি লোক ভোট দেবে। এদের অধিকাংশই প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছে। এছাড়া বিগত সিকি শতাব্দীর মধ্যে দেশব্যাপী নির্বাচনে এই প্রথম সুকির দল অংশ নিচ্ছে।
গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের দীর্ঘদিনের নেত্রী অংসান সুকি এ নির্বাচনের প্রশংসা করে একে মায়ানমারের জন্যে সন্ধিক্ষণ হিসেবে বর্ণনা করেন।
তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)’র প্রকাশিত ইংরেজী ভাষার এক ভিডিও বার্তায় সুকি বলেন, গত কয়েক দশকের মধ্যে এ প্রথম আমাদের জনগণ সত্যিকার পরিবর্তন আনার সুবর্ণ সুযোগ পেয়েছে। এ সুযোগ আমরা নষ্ট করতে পারি না।
মায়ানমার ভাষায় পৃথক এক বার্তায় সুকি ভবিষ্যত প্রজন্মের কথা মাথায় রেখে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, তার দল বিশ্বাস করে জন-আকাক্সক্ষার মূল শক্তির ভূমিকা পালনে এনএলডি সফল হবে।
পার্লামেন্টের এ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এনএলডি’র সঙ্গে সেনা সমর্থিত ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলাপমেন্ট পাটির্র (ইউএসডিপি)। যদিও আরো ৯০টি দল এতে অংশ নিচ্ছে। এনএলডি’র এক হাজারে বেশি প্রার্থী প্রতিযোগিতা করছেন, যা ইউএসডিপি’র প্রার্থীর চেয়ে সামান্য বেশি।
তবে সুকি ব্যক্তিগতভাবে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। কারণ দেশটির জান্তা সরকার প্রণীত সংবিধানে বিধান রাখা হয়, যাদের বিদেশী স্বামী কিংবা স্ত্রী অথবা সন্তান রয়েছে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। সুকির দু’সন্তানই ব্রিটিশ।
মায়ানমারে ২০১০ সালে অনুষ্ঠিত নির্বাচনে ইউএসডিপি সংখ্যাগরিষ্ঠতা পায়। কিন্তু এনএলডি ওই নির্বাচন বয়কট করেছিল।