মূল সংবাদে যান
২৬ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে সরকারী কর্মচারী সহ ৪ জনকে মাদক মামলায় জেল হাজতে প্রেরণ

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৪৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

মোঃ আশরাফ আলী, স্টাফ রিপোর্টার ।। কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। পূর্ব গোপন সূত্র মোতাবেক এ অভিযান পরিচালনা করেন এস.আই এনামুল হক, এস.আই আব্দুর রহমান, এস.আই আজহারুল হক, এ.এস.আই শাফায়েত হোসেন ও এ.এস.আই মিজানুর রহমান।

গত ২৪ অক্টোবর ২০১৭ রাত্র ৯ ঘটিকায় এক অভিযান চালিয়ে বড়খারচর মোড় থেকে জিল্লু মিয়া (৫০), আব্দুস ছালাম (৩৮), শফিকুল আলম সোহাগ (৩৮), শাহাম্মদ (৫০) কে গ্রেফতার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও কিছু টাকা উদ্ধার করে পুলিশ। এ সময় তাদেরকে কুলিয়ারচর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। আসামীরা নিয়মিত গাঁজা সেবনকারী ও ব্যবসায়ী বলে স্বীকার করে।

উল্লেখিত আসামীগণের মধ্যে শফিকুল আলম সোহাগ, পিতা- আঃ মালেক সে বত্রিশ পশু হাসপাতালে অফিস সহায়ক হিসেবে চাকুরী করছে। জানা যায়, সে কোনোদিনই অফিস করে না। এ সত্ত্বেও তার অফিসে যথারীতি হাজিরা খাতায় স্বাক্ষর থাকে। তাকেসহ চারজনকে গত ২৫ অক্টোবর ২০১৭ তারিখে অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলাওল আকবর এর কোর্টে হাজির করা হলে তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়। বর্তমানে আসামীরা কিশোরগঞ্জ জেলা কারাগারে আছে।