মক্কায় হজ কমপ্লেক্সে ভয়াবহ দুর্ঘটনা

সৌদি আরবের মক্কার মসজিদ উল হারামে ক্রেন ছিঁড়ে পড়ে কমপক্ষে ৬৫ হাজির মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো প্রায় ২০০ জন।
মসজিদের ছাদে ক্রেনের একটি অংশ ছিঁড়ে পড়ায় হতাহতের ওই ঘটনা ঘটে। প্রচন্ড ঝড়ের কারণে ক্রেন ছিড়ে ওই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

হতাহতদের মধ্যে কোন বাংলাদেশী থাকার খবর এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস। তবে আহত হাজিদের মধ্যে অন্তত ৪০ জন বাংলাদেশী রয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিকেলে আসরের নামাজের পর এ ঝড় শুরু হয়। ঝড়ের আগেই আমরা নামাজ পড়ে চলে আসি। এর কিছুক্ষণ পর স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে ঝড় শুরু হয়।
প্রথমে দমকা বাতাস শুরু হয় আস্তে আস্তে বাতাসের বেগ বাড়তে থাকে সেই সাথে প্রচন্ড ঝড় এক ভয়ংকর পরিস্থিতি তৈরি করে।
স্থানীয়রা বলছে এরকম দমকা-ঝড় তারা জীবনে দেখেনি। মক্কায় কখনো এমন ঝড় হয়নি তারা বলছে।
মসজিদের ছাদে ক্রেনের একটি অংশ ছিঁড়ে পড়ায় হতাহতের ওই ঘটনা ঘটে। প্রচন্ড ঝড়ের কারণে ক্রেন ছিড়ে ওই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।