মূল সংবাদে যান
২৬ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সুকুমার রায়কে স্মরণের মাধ্যমে পাঠক আড্ডা ৮ম পর্ব অনুষ্ঠিত

Muktijoddhar Kantho ২৭৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ রির্পোট।। সুকুমার রায়কে স্মরণের মাধ্যমে পাঠক আড্ডা ৮ম পর্ব অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর (শুক্রবার) বিকেলে অনুকূল পরিবেশনার মধ্য দিয়ে কিশোরগঞ্জ থেকে প্রকাশিত দেশের অন্যতম ও জেলায় সর্বাধিক পঠিত জনপ্রিয় জাতীয় অনলাইন সংবাদপত্র মুক্তিযোদ্ধার কন্ঠ ডট কমের পাঠকদের প্রিয় সংগঠন ‘মুক্তিযোদ্ধার কন্ঠ পাঠক আড্ডা’র এ পর্বটি অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারী কলেজ মাঠ সংলগ্ন নরসুন্দা লেকসিটির মুক্তমঞ্চের ছাওনীঘরে অনুষ্ঠেয় পর্বটিতে মুক্তিযোদ্ধার কন্ঠ পরিচালনা পর্যদের সাহিত্য সংস্কৃতি বিভাগের পরিচালক ও স্টার্ফ রির্পোটার (কিশোরগঞ্জ) সাংবাদিক শফিক কবিরের সভাপতিত্বে পর্বটিতে পাঠক আড্ডার সমন্বয়ক মনিরা ফেরদৌস মনির পরিচালনায়, আজিমউদ্দীন হাই স্কুলের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা, পৌর মহিলা কলেজের প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল, আশরাফ উদ্দীন ভ্রাম্যামাণ প্রতিনিধি,দৈনিক আমার বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আলী রেজা সুমন, মাহমুদুল হাসানসহ পাঠক আড্ডার বিপুল সংখ্যক সদস্যরা  উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৩-১০-২০১৭ইং/ অর্থ