মূল সংবাদে যান
২৬ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে ত্রাণ ও দুর্যোগের টিন বিতরণ

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৩৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোঃ আশরাফ আলী, স্টাফ রিপোর্টার ।। আজ ২৯ অক্টোবর ২০১৭ রবিবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান এর উপস্থিতিতে সদর উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ৩০ বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়। উপকার গ্রহীতার মধ্যে অধিকাংশই নারী ও বিধবা।

উল্লেখ্য যে, আগাম বন্যা, ঝড়ে এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা যথাসময় ঢেউটিন পাওয়া মাত্রই এবং ক্ষতিগ্রস্থদের নির্ধারণ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারদের তথ্য মতে এগারটি ইউনিয়নের ১৫টি পরিবারকে তাৎক্ষণিক এই সহায়তা দেয়া হয়েছে।