মূল সংবাদে যান
২৬ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা বিতর্ক কার্টুন ও পোস্টার অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Muktijoddhar Kantho ২৭২ বার পঠিত ২ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা বিতর্ক কার্টুন ও পোস্টার অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন অধ্যাপক প্রানেশ কুমার চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। দুপ্রক কিশোরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মু. আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: কামরুন্নাহার লুনা,মিসেস খালেদা আক্তার প্রমুখ। এর আগে স্কুল ও কলেজ পর্যায়ে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণ করেন। বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন অধ্যক্ষ অব প্রিন্স রফিক খান,বিশিষ্ট লেখক মু. আ. লতিফ।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/৩০-অক্টোবর২০১৭ইং/নোমান