মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

রাজধানীতে শিবির সন্দেহে ৪০ শিক্ষার্থী আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ১০১ বার পঠিত ১ মিনিটের পাঠ

arrest more
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ রাজধানীতে শিবিরকর্মী সন্দেহে ৪০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে আটককৃতরা সবাই শিবিরকর্মী। নাশকতার জন্য তারা এখানে গোপন বৈঠক করছিল।

তবে আটককৃততরা তেজগাঁও বিজ্ঞান কলেজের ছাত্র বলে জানিয়েছে। এখানে তারা শিক্ষা নিয়ে একটি সেমিনার করছিল। পুলিশ এসে সেমিনার ভণ্ডুল করে তাদের আটক করে।

তেজগাঁও থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম তাদের আটকের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি।