মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

কাকরাইলে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৯৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

ডেস্ক রিপোর্ট ।। রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের বিপরীত পাশের গলির একটি বাড়িতে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, করিম টাওয়ারের মালিক আবদুল করিমের স্ত্রী ও তার ছোট ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে। বাড়ির নম্বর ৭৯/১, পঞ্চমতলা কাকরাইল।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাড়িটির বেডরুমে মায়ের গলাকাটা মরদেহ এবং সিঁড়িতে সন্তানের মরদেহ পড়ে থাকতে দেখেছি।

পুলিশের রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মইনুল এবং ইন্সপেক্টর (অপারেশন) মো. শফিকুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়ে অবগত বলে নিশ্চিত করেছেন। ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরাও যাচ্ছি।