মূল সংবাদে যান
১১ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

তিস্তার নদীর পানি বণ্টন সমস্যা নিয়ে আলোচনা চলছে : পঙ্কজ সরন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৪৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

ponnnn

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ আজ বলেছেন, তিস্তা নদীর পানি বন্টন সমস্যা সমাধানের লক্ষ্যে অনানুষ্ঠানিকভাবে আলোচনা চলছে এবং একটি কার্যকর ফলাফলের উপর ভিত্তি করে এ বিষয়ে কথা বলা সমীচিন হবে।

তিনি বলেন, “প্রচারণা চালিয়ে কাজ করার চাইতে পর্দার আড়ালে বৃহত্তর পরিসরে কাজ করা অপেক্ষাকৃত ভাল এবং আমার বিশ্বাস এটা হবে। এটা এমন একটি বিষয়, উভয় পক্ষই চায় এটা ঘটুক।”
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদ-নদী রয়েছে এবং নদী দু’দেশের মধ্যে সম্পর্কের পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে।
তিনি বলেন, সীমান্ত চুক্তির পর তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়টি সুরাহার ওপর দুই দেশ গুরুত্ব দিচ্ছে। অভিন্ন নদীটির পানি বণ্টন চুক্তি সইয়ের জন্য দুই দেশের মধ্যে অনানুষ্ঠানিক পর্যায়ে কথা হচ্ছে।
আজ সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক বক্তৃতা অনুষ্ঠানে পঙ্কজ সরণ এ কথা বলেন।
তিনি বিআইআইএসএস মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সাম্প্রতিক সম্পর্কের অগ্রগতি ও প্রত্যাশা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
বিসের পরিচালনা পরিষদের সভাপতি মুন্সি ফয়েজ আহমদের সঞ্চালনায় সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান স্বাগত বক্তৃতা দেন। এরপর ভারতের হাইকমিশনার বক্তৃতা করেন। পরে অতিথিদের প্রশ্নের উত্তর দেন ভারতের হাইকমিশনার।
পঙ্কজ সরন দুই দেশের সাম্প্রতিক সম্পর্কের অগ্রগতিকে মাইলফলক হিসেবে চিহ্নিত করে এ সম্পর্ককে আরও গতিশীল করতে ভারতের সদিচ্ছার কথা উল্লেখ করেন। তিনি বলেন, সীমান্ত সমস্যার সমাধান ও সমুদ্রসীমা নির্ধারণের পর দুই দেশের মধ্যে নতুন আস্থার সম্পর্কের সৃষ্টি করেছে; যা দুই প্রতিবেশী দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, উন্নয়ন সহযোগিতা, জ্বালানি সহযোগিতা ও যোগাযোগের ক্ষেত্রে অগ্রগতিতে ভূমিকা রাখছে।
ভারতের হাইকমিশনার দুই দেশের মধ্যে ভৌগোলিক নৈকট্যের কারণে অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। এ প্রসঙ্গে তিনি চারদেশীয় মোটরযান চুক্তির কথা উল্লেখ করে।