মূল সংবাদে যান
২৬ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে সমতলের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ এলাকা বরাদ্দ সংক্রান্ত সভা

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৬০ বার পঠিত ১ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক।। প্রধান মন্ত্রী কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে, বিশেষ এলাকা বরাদ্দ সংক্রান্ত সভা অনুষ্টিত হয়েছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল্লাহ আল মাসউদ এর সভাপতিত্বে এতে বক্তৃতা করেন সদর উপজেলার ভাইস চেয়ারমেন কামরুন্নাহার লুনা,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টিবোর্ডের ট্রাস্টি রিপন রায় লিপু, সদর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মো.আবু জাকারিয়া প্রমুখ।

সভায় প্রধান মন্ত্রী কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে, বিশেষ এলাকা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।