মূল সংবাদে যান
০৩ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন বিসিবি পরিচালক টিটু

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৭৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক।। কিশোরগঞ্জে ক্রীড়া পরিবারের আয়োজনে ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন বিসিবি পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

রবিবার রাতে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এ সংবর্ধনা প্রদান করে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এ কাব্বিহ পারভেজ। প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো.আজিমুদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল,কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ,কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মো.আব্দুল্লাহ আল মাসউদ,নারায়নগঞ্জ বারের সভাপতি দীপু,জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসেন শাহীন,মাইনুজ্জামান অপু প্রমুখ। সংস্কৃতি কর্মী ম.ম. জুয়েলের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএস সাকাউদ্দিন আহম্মেদ রাজন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ সাদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে কিশোরগঞ্জে ক্রীড়া পরিবারের উদ্যোগে ফুলেল সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদ্য নির্বাচিত ঢাকা বিভাগীয় পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুকে। এ সময় উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের লোকজন, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,সাংবাদিক ও ক্রীড়ামোদী কয়েক হাজার জনতা। অনুষ্ঠানে বক্তারা সংবর্ধিত অতিথি বিসিবি পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর ক্রীড়া জীবনের নানা দিক তুলে ধরে আবেগে আপ্লুত হয়ে পড়েন। কারও কারও চোখে অজান্তেই কয়েক ফোটা অশ্রুও ঝরে যায়। জেলা বাসী এমন ক্রীড়া সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্বকে পেয়ে আনন্দচিত্তে বরণ করে নিল প্রিয়জনকে। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয় । এতে স্থানীয় ও জাতীয় শিল্পীরা গান পরিবেশন করেন।