মূল সংবাদে যান
০২ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে ১০০ পিছ ইয়াবা’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৩৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

রাজিবুল হক সিদ্দিকী, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। অদ্য ০৯ ডিসেম্বর র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ এম শোভন খান, (এস), বিএন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নস্থ পূর্ব বীরদামপাড়া মোঃ রমজান মিয়ার পোল্টি ফার্মের দোকানের পাশের এলাকা হতে মাদক ব্যবসায়ী শাহ্ মোহাম্মদ নজরুল ইসলাম (৫৭)’কে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেপ্তার করা হয়।

এছাড়াও তার নিকট হতে ১ টি মোবাইল সেট সীম’সহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩০,০০০/- টাকা।

ধৃত আসামীর বিরুদ্ধে ১৯৯০ (সংশোধনী ২০০৪) সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৯ (খ) ধারা মোতাবেক কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।