মূল সংবাদে যান
২০ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

কুলিয়ারচরে উন্নয়নমূলক কাজের উদ্বোধন

Muktijoddhar Kantho ২২১ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমান প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের কাজীর মোড় হতে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুল আওয়াল মিয়ার বাড়ি পর্যন্ত ১.৩ কিলোমিটার মাটির রাস্তা ৭৫ লাখ টাকা ব্যয়ে পাকা করনের কাজ উদ্বোধন করা হয়েছে।

আজ ১৪ ডিসেম্বর দুপুরে রাস্তার কাজ আনুষ্টানিক ভাবে উদ্বোধন করেন, গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি মোঃ এনামুল হক আবুবক্কর, উপজেলা সহকারী প্রকৌশলী (এল জি ইডি) আহম্মদ আলী, টিকাদার মোঃ সাইফুল ইসলাম ও গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ কামাল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।